মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে লিখিত পরীক্ষা
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে লিখিত পরীক্ষা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৭:৩৪:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগে লিখিত পরীক্ষা

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডসহ তিনটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টাব্যাপী চলমান এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৪৭৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সবাইকে প্রতারক চক্রের প্রলোভন থেকে দূরে থাকা এবং মৌখিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করার আহবান জানান।

পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,  অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি