ভারতে ইসকনের বাধা, মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ভারতে ইসকনের বাধা, মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৮:৫০:২০ পূর্বাহ্ন

ভারতে ইসকনের বাধা, মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি ও রপ্তানিসহ সকল বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোন মালবাহি গাড়ি চলাচল করতে পারেনি।  গতকাল বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়, এতে বন্ধ হয়ে যায় দুইদেশের বাণিজ্য কার্যক্রম।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সোহেল রানা চৌধুরী জানান, গতকাল হঠাৎ করেই ভারতের দিকে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এবং তারা বিক্ষোভ করে তাদের পাতাকা বেঁধে দেন। এতে করে বাংলাদেশ থেকে মালবাহি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসাথে ভারত থেকেও কোন মালামাল আসছে না।

তিনি জানান, আমরা অপ্রস্তুত ছিলাম।  গতকাল প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়।ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছি। তবে আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।

সিলেট কাস্টমস বিভাগের উপ কমিশনার মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রান্তে কোন সমস্যা না। ভারতের অংশের সমস্যাটা খোঁজ নিয়ে দেখতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি