সাবেক কৃষিমন্ত্রীকে কা রা গা র থেকে নেওয়া হয়েছে রি মা ন্ডে
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সাবেক কৃষিমন্ত্রীকে কা রা গা র থেকে নেওয়া হয়েছে রি মা ন্ডে

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৬:৪০:৪৫ পূর্বাহ্ন

সাবেক কৃষিমন্ত্রীকে কা রা গা র থেকে নেওয়া হয়েছে রি মা ন্ডে

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুস শহীদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল থানা পুলিশ কারাগার থেকে একদিনের রিমান্ডের জন্য নিয়ে যায়।

মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার  জানান, একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হবে পরে আদালত থেকে আবার কারাগারে পাঠানো হবে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মিছবাহুর রহমান একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৪ নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি