বড়লেখায় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রে প্তা র
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বড়লেখায় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রে প্তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০২:৪৫:৪৭ পূর্বাহ্ন

বড়লেখায় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রে প্তা র


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর শহরে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসানের করা মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রায় ৯ বছর আগে বড়লেখা উপজেলা বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগে বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারের করা মামলায় মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিন দিন কারাভোগের পর ৮ সেপ্টেম্বর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আব্দুল কাদিরের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি জেল থেকে মুক্তি পান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম যুবলীগ নেতা কাদিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি