কুলাউড়ায় ২৭ প্র তি ব ন্ধী পেল হুইল চেয়ার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় ২৭ প্র তি ব ন্ধী পেল হুইল চেয়ার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৬:২৯:০০ পূর্বাহ্ন

কুলাউড়ায় ২৭ প্র তি ব ন্ধী পেল হুইল চেয়ার

ছবি: নিজস্ব


প্রবাসীদের অর্থায়নে ও কুলাউড়াস্থ ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১ ডিসেম্বর (রোববার)  বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। 

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের সমাজের মূল ধারার সাথে যত বেশি সম্পৃক্ত করা যায় এতে তারা পরিবার ও সমাজে বোঝা হিসাবে থাকবে না। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও প্রবাসীরা সমাজের কল্যাণকর কাজে এগিয়ে আসায় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। 

অনুষ্ঠানে সংগঠক মেহেদী হাসান খালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান,  নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি স্বপন কুমার দেব , বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শামীম আহমদ, নাহিদূর রহমান,  লিংকন তালুকদার প্রমূখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি