মৌলভীবাজারে জাতীয় প্র তি ব ন্ধী দিবস পালিত
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাতীয় প্র তি ব ন্ধী দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৭:২৬:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জাতীয় প্র তি ব ন্ধী দিবস পালিত

ছবি: নিজস্ব


অন্তভুক্তিমূলক টেকসই ভবিষত বিনির্মান,বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রতি বছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।

সদর উপজেলা সমাজ সেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক বকসি ইকবাল আহমদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল,সমাজসেবা বিভাগে সককারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়,ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের  আব্দুর রউফ, এনডিডি ও অটিজম সেবা দান কেন্দ্রের ডা: মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।

 আলোচনা সভা শেষে ৬৫টি হুইল চেয়ার,৩টি টয়লেট চেয়ার ,৩টি কর্নার চেয়ার, ৩টি পৌল্ডিংওয়াকার ৩টি বিতরন করেন অতিথিরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি