রাজনগরে জামায়াতের কমিটি গঠন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

রাজনগরে জামায়াতের কমিটি গঠন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১২:৩৪:২০ অপরাহ্ন

রাজনগরে জামায়াতের কমিটি গঠন


মৌলভীবাজারের রাজনগরে উপজেলা জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। নবনির্বচিত আমীর এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

২০২৫-২৬ সেশনের জন্য গঠিত এ কমিটিতে দ্বিতীয়বারের মতো আবুর রাইয়ান শাহীকে আমীর ও মিছবাহুল হাসানকে সেক্রেটারি করা হয়। এছাড়া ২০২৫-২৬ সেশনের জন্য রাজনগর উপজেলা কমিটির আওতাধীন ৮ ইউনিয়নের কমিটিও গঠন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার রাজনগরস্থিত উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। সেক্রেটারি মিছবাহুল হাসানের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী মো. ইয়ামীর আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াত নেতা জাহাঙ্গীর আহমদ মুহিত, দেলোয়ার হোসেন বাবলু প্রমুখ।

৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অন্যান্যরা হলেন- উপজেলা নায়েবে আমীর এম এ শহীদ, অফিস ও প্রকাশনা সম্পাদক মু. আয়ুব আলী, মানব সম্পদ ও আইসিটি সম্পাদক জাহাঙ্গীর আহমদ মুহিত, আইন ও শ্রম সম্পাদক শেখ মু. শাহাব উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক আবুল খায়ের, প্রচার-মিডিয়া-কৃষি অর্থনীতি সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু এবং শিক্ষা ও পেশাজীবী সম্পাদক আবু লাবিব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি