শ্রীমঙ্গলে ফে ন সিডিলসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ফে ন সিডিলসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০১:৫৬:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ফে ন সিডিলসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪৫ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এসময় জাহাঙ্গীর মিয়ার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল কাশেম সরকার জানান, আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার নিয়ে আসছিলেন। তিনি চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মওদ আলির ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি