ছবি: নিজস্ব
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এম পি এম নাসের রহমান বলেন- শেখ হাসিনা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নন। শেখ হাসিনাকে ভারত ফ্লাট করেছিল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এবং শেখ হাসিনা ভারতের নির্দেশনায় যা যা দরকার ছিল সব দিয়েছেন। দিয়ে তিনি নিজেই স্বীকার করেছেন আমি যা ভারতকে দিয়েছি ভারত কখনোই ভুলতে পারবে না। এটা কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না। আবার তিনি গর্ব করে বলতেন তার পিয়নে ৪০০ কোটি টাকা বানিয়ে হেলিকপ্টার চড়ে। এতে করে শেখ হাসিনা আমাদের দেশের রাজনীতি যে কোথায় নিয়ে নামিয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত মৌলভীবাজার উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
নাসের রহমান আরও বলেন,শেখ হাসিনা কি দেশ ছেড়ে একবার পালিয়েছে? না সে বহুবার পালিয়েছে । ১৯৮১ সালে ৩০ শে মে যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে চট্টগ্রামে নৃশংস ভাবে হত্যা করা হয় সেদিন আখাউড়া বর্ডার দিয়ে দেশে ছেড়ে তিনি বোরকা পরে ভারতে পালিয়েছিলেন। এর পর ওয়ান ইলেভেনেও দেশে ছেড়ে বিদেশে পালিয়েছিলেন। তিনি আবার দম্ভ করে বলতেন শেখ হাসিনা কখনো পালায় নাই, শেখ হাসিনা কখনো পালায় না। তাহলে ৫ আগষ্ট কে দেশ ছেড়ে পালিয়েছিল? । সেদিন খুনি এই হাসিনা ছাত্র জনতার অভ্যূত্থানের ভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক,মোশাররফ হোসেন বাদশা,এম এ মুকিত,আশিক মোশাররফ, মোহাম্মদ হেলু মিয়া,ফখরুল ইসলাম,বকসী মিছবাউর রহমান,মতিন বকস,আব্দুর রহিম রিপন,মনোয়ার আহমেদ রহমান,স্বাগত কিশোর দাশ চৌধুরী, আবুল কালাম বেলাল,আনিসুজ্জামান বায়েস,যুক্তরাজ্যস্থ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শাহ সাইফুল আখতার লিখন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারফ আহমেদ,সেলিম সালাউদ্দিন,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরওয়ার মজুমদার ইমন প্রমূখ।
এদিকে কর্মী সমাবেশ যোগদিতে দুপুর ১২ টা থেকেই শহরে ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির শত শত নেতাকর্মী জিয়া পরিবারের নামে স্লোগান টুপি ব্যানার নিয়ে কর্মী সমাবেশে মিছিল সহকারে যোগ দেয়। মূলত: কর্মী সমাবেশ টি জনসমাবেশ রুপান্তরিত হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




