সিলেটে মসজিদের দানবাক্সে টাকার বদলে প্রিয় মানুষকে জীবনসঙ্গী পেতে চিঠি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

সিলেটে মসজিদের দানবাক্সে টাকার বদলে প্রিয় মানুষকে জীবনসঙ্গী পেতে চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১২:৫০:২৭ অপরাহ্ন

সিলেটে মসজিদের দানবাক্সে টাকার বদলে প্রিয় মানুষকে জীবনসঙ্গী পেতে চিঠি

ছবি : সংগৃহীত


মসজিদের দানবাক্সে সাধারণত: টাকাই থাকবে। অনেক সময় বিদেশি মুদ্রাও থাকে। তবে কোনো তরুণী বা নারীকে জীবনসঙ্গী হিসেবে ব্যাকুল হয়ে ‘চিঠি’ বা ‘প্রেমপত্র’- তা কি ভাবা যায়! এমন ঘটনাই ঘটেছে সিলেট বিভাগে।

মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহাসিক রবিরবাজার মসজিদের দানবাক্স থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে বেশকিছু চিঠিও। মুনমুন বা নাফিসা যেকোনো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে একটি চিঠি লিখেছেন এক যুবক বা পুরুষ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন চিরকুট।

দানবাক্সে পাওয়া একটি চিরকুটে একজন প্রেমিক তার দুই প্রিয় মানুষের মধ্যে একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন। এতে লেখা ছিলো ‘মুনমুন বা নাফিসা যেকোনো একজনের সাথে যাতে বিয়ে হয় রবিরবাজার মসজিদ।’

আরেকজন বিচার চেয়ে লিখেছেন চিরকুটে লিখেন, 'আমি অভিশাপ দিচ্ছি। আমার শত্রুর মুখ যাতে বন্ধ হয়ে যায়।’

এমন আরেকটি চিরকুটে একজন লিখেন ‘আমার একটা চাকরি প্রয়োজন। জজ কোর্ট মৌলভীবাজারে আমার কম্পিউটার বা পেশকার হিসেবে ৬ মাসের মধ্যে চাকরি যাতে পারমেন্ট হয়।’

মসজিদের টাকা গণনা কাজে নিযুক্ত কয়েকজন মুসল্লি জানান, এভাবে প্রতিবার অদ্ভূত বিভিন্ন চিরকুট বাক্সে পাওয়া যায়। কেউ মনোবাসনা পূর্ণ হতে আবার কেউ বিভিন্ন সমস্যা সমাধানের আশায় চিরকুট লিখে বাক্সে জমা দেন।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ থেকেই রবিরবাজার মসজিদে বিপুল পরিমাণ টাকা দানবাক্সে জমা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন ঐতিহাসিক এ মসজিদ দেখতে। প্রতি শুক্রবারে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে ভিড় করেন। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে। এ ছাড়াও প্রতি সপ্তাহে দুইবার মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক