কমলগঞ্জে নবান্নের আমেজে কৃষকের হালখাতা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ PM

কমলগঞ্জে নবান্নের আমেজে কৃষকের হালখাতা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ১০:৪৫:২৪ AM

কমলগঞ্জে নবান্নের আমেজে কৃষকের হালখাতা

ছবি: নিজস্ব


কমলগঞ্জে ভিন্ন আমেজে কৃষকের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর দুপুর থেকে  উপজেলার আদমপুর ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষক আব্দুল মতিনের বাড়ির উঠোনে বিভিন্ন গ্রামের কৃষকরা জমায়েত হয়ে ভূরিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় তারা আব্দুল মতিনের দোকানের বকেয়া টাকা পরিশোধ করেন। পরে ঘরে বানানো নতুন চালের বাহারি পিঠা দিয়ে তাদের আপ্যায়ণ করা হয়। পাশাপাশি কৃষক মতিনের কন্ঠে চলে জারী গান, নবান্ন ও দেশের গান।

নবান্নের আমেজে অন্য রকম এ হালখাতা অনুষ্ঠান ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন।

কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এগ্রোস্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সেলস্ ওয়ারেস হোসেন রকি প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষক আব্দুল মতিন ও সাদেক হোসেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ