জুড়ীতে যুবলীগ নেতা গ্রে প্তা র
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

জুড়ীতে যুবলীগ নেতা গ্রে প্তা র

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০১:৪৩:৫৮ পূর্বাহ্ন

জুড়ীতে যুবলীগ নেতা গ্রে প্তা র


মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আছলম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে জুড়ী থানার ওসি (তদন্ত) মো. জহিরুল হকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা হিরক সিংহসহ পুলিশের একটি টিম যুবলীগ নেতা আছলম উদ্দিনের বড়ধামাই গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরদিন রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে যুবলীগ নেতা আছলম উদ্দিনকে জুড়ী থানা পুলিশের মাধ্যমে মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেন। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আছলম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জুড়ী থানার পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, যুবলীগ নেতা আছলম উদ্দিনকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয় এবং মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক