কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রে প্তা র ৪
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ PM

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রে প্তা র ৪

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৪ ০৬:০৮:২৯ AM

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রে প্তা র ৪

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার টিলাগাঁও, পৃথিমপাশা ও পৌর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় অভিযুক্ত এসব আসামীদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন-টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নূর মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মো. আব্দুল মুনিম সোহেল ও কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আসামীদের রোববার সকালে মৌলভীবাজার আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: