মহান বিজয় দিবসে মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ PM

মহান বিজয় দিবসে মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০১:৪১:৫৫ AM

মহান বিজয় দিবসে মৌলভীবাজারে পুষ্পস্তবক অর্পণ


মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চবিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এসময় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

জৈন্তা বার্তা/আরআর