মৌলভীবাজারে বীর মুক্তিযো*দ্ধাদের সংবর্ধনা প্রদান
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৩ PM

মৌলভীবাজারে বীর মুক্তিযো*দ্ধাদের সংবর্ধনা প্রদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ০৭:৩১:২৩ AM

মৌলভীবাজারে বীর মুক্তিযো*দ্ধাদের সংবর্ধনা প্রদান

ছবি: নিজস্ব


মৌলভীবাজারে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার