বিজয় দিবসে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বিজয় দিবসে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৪ ১১:২৪:০৯ পূর্বাহ্ন

বিজয় দিবসে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

ছবি: নিজস্ব


আজ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে আজ লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। এদিন বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে । ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। 

আজ সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা  প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ উপলক্ষে কুলাউড়া ডাকবাংলো স্বাধীনতা স্মৃতি  সৌধে পুস্পমাল্য অর্পন করেন ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল (আজকের দর্পন),  সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল (কালেরকন্ঠ), সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন (কালবেলা, জৈন্তাবার্তা ), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন (দেশের কন্ঠ), সদস্য সামসু উদ্দিন বাবু (চ্যানেল কুলাউড়া অনলাইন ), ইব্রাহীম আলী (কুলাউড়ার বার্তা), ময়জুল ইসলাম (রবিরবাজার নিউজ), শেখ বদরুল ইসলাম রানা (প্রিয় বাংলা) প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম
রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শ্রীমঙ্গলে শাবানা বেগম হ/ত্যা মা/মলায় ৪ জনের মৃ/ত্যুদ/ণ্ড
সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
সিলেটে দুই সাংবাদিকের র/ক্ত ঝরিয়ে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ করল ৪৮ বি জি বি
গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক