মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নানু ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় সোমবার রাতে ভাটেরা ইউনিয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে নানুকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




