ছবি: নিজস্ব
চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে ফুটপাতমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। এই শহরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের পদচারণা থাকে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্পটে পর্যটকরা ঘুরতে যান। সে বিষয়টি আমলে নিয়ে আমরা প্রায় সময় শহরের রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধভাবে বসা ভাসমান দোকানপাট অভিযানের মাধ্যমে অপসারণ করে থাকি।
জৈন্তাবার্তা / জারা




