কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ PM

কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০৫:৩১:০৩ AM

কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গনে উদ্বোধন করা হয়

এসময় ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়,কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাসুক আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা