কুলাউড়ায় কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বি চ্ছি ন্ন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৬ AM

কুলাউড়ায় কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বি চ্ছি ন্ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৫ ০৫:১১:৫৬ AM

কুলাউড়ায় কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বি চ্ছি ন্ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরায় চলন্ত অবস্থায় আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন থেকে হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বরমচাল রেলস্টেশনের মাস্টার রজত কুমার রায়  জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে আকস্মিকভাবে পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।

পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি