যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার মাসিক বৈঠক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ AM

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার মাসিক বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৫ ০৭:১০:১৮ AM

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার মাসিক বৈঠক

ছবি : সংগৃহীত


যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ  বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ মনছুর এর সঞ্চালনায় উপজেলা ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ,দক্ষিণ সুরমা উপজেলার প্রতিনিধি জেলা দক্ষিণ এর সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম রাজু,উসমানী নগর উপজেলার প্রতিনিধি ও জেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ মনছুর আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল খালিক,বিয়ানীবাজার উপজেলার মাওলানা কামরুল ইসলাম  জকিগঞ্জ উপজেলার মাওলানা আবিদুর রহমান।

আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ এর সহ-সভাপতি মাওলানা জামাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামিল আহমদ,সহসভাপতি মাওলানা রেজওয়ান আহমদ প্রমুখ। 

বৈঠকে নেতৃবৃন্দ বলেন,নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামকে নারী সমাজের প্রতিপক্ষ এবং রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক কাঠামো ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য।” আরও বলেন,এটি একটি নীতি-আদর্শহীন সমাজবিধ্বংসী চক্র,যারা আবহমানকাল ধরে চলে আসা এদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য ভাঙতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানান। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী