বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আমন ক্ষেত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৬ AM

বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আমন ক্ষেত

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ১২:১৬:৫৯ PM

বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আমন ক্ষেত

আজমিরিগঞ্জে টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আমন ধানের চারা


 ৪ দিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ। এতে আমন ফসল নিয়ে চিন্তিত কৃষকরা।

আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষক মন্টু আহমেদ জানান, আমার ২বিঘা জমির মধ্যে ১ বিঘা নিচু। এই এক বিঘা পানিতে তলিয়ে গেছে। 

সদর ইউনিয়নের শিলু মিয়া বলেন, ১৫দিনের মত হবে আমার জমিতে চারা রোপণ করেছি। টানাবৃষ্টিতে রোপণকৃত জমি পানির নিচে চলে গেছে। 

তিনি বলেন, কষ্টের টাকা আর দিনরাতের পরিশ্রম এখন পানির নিচে পরে থাকবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কৃষ্কদের আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় আহাজারির পোস্ট করতে দেখা যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেশব দাস বলেন, কয়েকদিনের টানাবৃষ্টিতে বিভিন্ন হাওরের জমি তলিয়ে যাওয়ার খবর শুনতে পাচ্ছি। এবিষয়ে কৃষি অফিসের সকল কর্মকর্তা কৃষকদের সতর্ক করে যাচ্ছেন এবং কৃষকদের পাশে থাকতে সাপ্তাহিক দুদিনের ছুটিও তারা বাতিল করে অফিস করে যাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মুঈজ জানান, চলতি মৌসুমে উপজেলায় আমনের ৭হাজার ৮শত ১০হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন হাওরের ৫শত ২০হেক্টর নিচু জমি তলিয়ে গেছে। তবে আমরা আশাবাদী বৃষ্টির স্থায়িত্ব বেশিদিন না হলে পানি নেমে যাবে।  

তিনি বলেন, হাওরের তলিয়ে যাওয়া ব্রি-ধান ২২, বিনা -৭ জমিগুলা আংশিক ক্ষতি হয়েছে তবে এগুলা পানির নিচে ৩-৪ থাকলেও সমস্যা হবে না। কারণ পানি সহনশীল জাত এগুলো।

ডি ডি