নবীগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৯ PM

নবীগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০২:২৬:০৫ AM

নবীগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি

আগুন লেগে পুড়ে যাওয়া দোকান


হবিগঞ্জের নবীগঞ্জে আগুনে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের।

 শুক্রবার (০৬ অক্টোবর ) সাড়ে ৬ টার দিকে নবীগঞ্জ শহরের উসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের প্রথম দোকান মা ক্লথ স্টোর নামক একটি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেবের ছেলে পলাশ দেব জানান , এই দুর্ঘটনায় তার দোকানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন পলাশ দেব ও স্থানীয়রা।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জের বক্তব্য নিতে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। 


ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক