নবীগঞ্জে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে কাল
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ AM

নবীগঞ্জে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে কাল

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ০৮:৩৩:১৭ AM

নবীগঞ্জে বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে কাল

ছবি : নিজস্ব


আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দিলু মিয়া তালুকদারের উদ্যোগে চক্ষু রোগীদের বিনা মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। শনিবার (০৭ অক্টোবর ) সকাল ১০ ঘটিকা হতে বিকেল ৩ ঘটিকায পযন্ত নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডাক্তার রেজাউর রহমান রিয়াদ ও বুরহান উদ্দিন মনির রোগী বাছাই করেছেন। আগামীকাল তাদের অপারেশন করা হবে।

রোগী চিকিৎসা ও  বাছাই করার সময় উপস্থিত ছিলেন ,সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁন, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ , সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব , নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার , সাংবাদিক সেলিম উদ্দিন, সৈয়দ সুয়েব আলী ,মাহমুদুল হাসান ,নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল তালুকদার , জাকির আহমেদ শ্রাবণ ,আহমেদ সানি প্রমুখ।

অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের বিনা মূল্যে যাতায়াতের গাড়ি ও থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। বিনা মূল্যে এ চিকিৎসা সেবার সার্বিক সহযোগিতায় দৃষ্টি উন্নয়ন সংস্থা ( ডাস ) ঢাকা এবং ব্যবস্থাপনায় রয়েছে ডাঃ সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ। 


এম সি