মাধবপুরে দু’পক্ষের সং ঘ র্ষে ওসিসহ আ হ ত ৬০
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ PM

মাধবপুরে দু’পক্ষের সং ঘ র্ষে ওসিসহ আ হ ত ৬০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ১০:৩৯:১৭ AM

মাধবপুরে দু’পক্ষের সং ঘ র্ষে ওসিসহ আ হ ত ৬০

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনও রয়েছেন। গতকাল শনিবার ঈদের রাতে বেজুড়া গ্রামে কয়েক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেজুড়া গ্রামের বারঘরিয়া ও তেরঘরিয়া নামে দুটি গোষ্ঠীর মধ্যে স্থানীয় নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে শনিবার রাতে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার বাসিন্দা হওয়ায় তাৎক্ষণিক তাদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহতদের মধ্যে- বশির উল্লাহ, লাখাছ মিয়া, গাজী মিয়া, ইমান উল্লাহ, রাফি উল্লাহ, মুখলেছ মিয়া, মহিব উল্লাহ, শের আলী, হোসাইন মিয়া, বাছির মিয়াসহ কয়েকজনের নাম জানা গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। সংঘর্ষের ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল