নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০২:৫৬:৩২ পূর্বাহ্ন

নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি

নবীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি করা হয়


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নবীগঞ্জ আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রে কার্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে ফের আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রে কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি  ও নয় মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, ব্যাক ইনচার্জ ডা: সঞ্জন পাল,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের সাধারণ সম্পাদক তনুজ রায়, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ভারপ্রাপ্ত সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অঞ্জন রায়, আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রনব দেব, জিবেশ গোপ, বর্তমান সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য দেবুল, সায়েল আহমেদ প্রিন্স, একমুঠো হাসির সদস্য শেখ রায়হাত সিদ্দিকি আসিফ, রায়হান আহমদ, মাহবুব রহমান প্রমুখ।

ডিডি



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক