আজমিরিগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ বাঁধে
আজমিরীগঞ্জে উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০জন সদস্য আহতের ঘটনা ঘটে।
১৪অক্টোবর শনিবার সকালের দিকে জলসুখা বাজার সংলগ্ন তাদের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জলসুখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও জলসুখা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার জলসুখা বাজারে ফয়েজ আহমেদ খেলু ও আলাউদ্দিন মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির জেরে উভয় পক্ষ বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এদিকে সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত অবস্থায় এসআই তরিকুল ইসলাম হিমন হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ জানান, একই এলাকার চেয়ারম্যান এবং মেম্বার। জমি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৭-৮জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের এক সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষ এখনো অভিযোগ নিয়ে আসেনি। আইনগত পদক্ষেপে যেতে চাইলে সেটাও হবে আবার সামাজিকভাবে মীমাংসায় গেলে সেটাও হবে।
ডি ডি




