নবীগঞ্জে প্রশাসনের অভিযান জরিমানা আদায়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ AM

নবীগঞ্জে প্রশাসনের অভিযান জরিমানা আদায়

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০৯:০৩:৫৫ AM

নবীগঞ্জে প্রশাসনের অভিযান জরিমানা আদায়

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জে রবিবার (১৫ অক্টোবর) বিকালে নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

প্রয়োজনীয় দ্রব্যাদিসহ সবজি বাজার মনিটরিং পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে সবজি বিক্রির জন্য পরামর্শ প্রদান করা হয়।

অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় (চার হাজার)  টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।

এম সি