হবিগঞ্জে অপারেশনের পর কিডনি উধাও, নারীর মৃত্যু
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে অপারেশনের পর কিডনি উধাও, নারীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০৭:৩১:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে অপারেশনের পর কিডনি উধাও, নারীর মৃত্যু

রহিমা খাতুন


হবিগঞ্জ শহরের দি জাপান হসপিটালে ডাক্তারের অপচিকিৎসায় রহিমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ওই চক্রটি তার একটি কিডনিও নিয়ে গেছে। এনিয়ে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত নারী বহুলা গ্রামের মৃত নুর আলীর স্ত্রী।


তার মেয়ে জানান, তার মার টিউমার ছিলো। গত ৯ সেপ্টেম্বর সদর হাসপাতালে নিয়ে এলে দালাল তারিব হোসেনের মাধ্যমে নতুন বাস টার্মিনালের দি জাপান হসপিটালে নিয়ে যান। সেখানে যাবার পর কর্তৃপক্ষ বলে রহিমার অবস্থা খুবই খারাপ। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। ওইদিনই ডাক্তার এস কে ঘোষ তার অপারেশন করেন।


এরপর তার অবস্থা আরও অবনতি হয়। কয়েকদিন থাকার পর কিছুটা সুস্থ হলে ১৩ সেপ্টেম্বর রিলিজ দেয়া হয়। বাড়িতে নিয়ে যাবার পর তার অবস্থার আরও অবনতি হয়। অপারেশনের স্থান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। 


একপর্যায়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। ধরা পড়ে জরায়ূর রগ কেটে ফেলা হয়েছে তার। তাছাড়া তার দুটি টিউমারের বদলে একটি টিউমার অপারেশন করা হয়েছে। আরেকটি রয়ে যায়। এমনকি তার একটি কিডনিও পাওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণের পর রহিমা গত ১৫ অক্টোবর বিকালের দিকে মারা যান।


রহিমার মেয়ে আরও অভিযোগ করেন, তার মা ডাক্তার ও জাপান হসপিটালের অপচিকিৎসায় মারা গেছেন। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

AB



শীর্ষ সংবাদ:

ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক