লাখাইয়ে বিএনপির বিক্ষোভ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ AM

লাখাইয়ে বিএনপির বিক্ষোভ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০৮:৪৭:১০ AM

 লাখাইয়ে বিএনপির বিক্ষোভ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় বেগম খালেদা জিয়া বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক  সাবেক পৌর মেয়র জি কে গউছ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ  এর মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।। 

মঙ্গলবার ১৭ অক্টোবর একটি বিক্ষোভ মিছিল লাখাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলার  বামৈ সড়ক বাজারে  উপজেলা বিএনপির সিনিয়র  সভাপতি শেখ ফরিদের সভাপতিতে  যুগ্ম সম্পাদক শাহ আলম গোলাপের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোঃ শামছু উদ্দিন , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তাজুল মোল্লা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল জাসাস, শ্রমিক দল কৃষক দল বক্তব্য রাখেন ।

বক্তারা বলেন অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি লাখাই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সংসদীয় আসনের জিকে গাউছ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ  এর  মুক্তি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার পদত্যাগ করে  নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানিয়েছেন।

এম সি