আজমিরীগঞ্জে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ AM

আজমিরীগঞ্জে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ১২:৪৪:৪২ PM

আজমিরীগঞ্জে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

ছবি : নিজস্ব


আজমিরীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শেখ রাসেল দিবসে ছাত্রদের নিজ নিজ দলে নেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরের সংঘর্ষ ধাপে ধাপে রূপ নেয়  রাত পর্যন্ত। পরে সংঘর্ষ টি ছড়িয়ে পরে স্থানীয় লোকদের মাঝে।

জানাযায়, ১৮অক্টোবর অক্টোবর আজমিরীঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শেখ রাসেল দিবসের অনুষ্ঠান চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে আজমিরীগঞ্জ সরকারি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী আল আমিন ও তার বন্ধুদের  কলেজ ছাত্রদলে যোগদিতে বললে তাজ ও অফুরন্তের লোকদের সাথে ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদ ইমনের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আজমিরীগঞ্জ শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় ফাহিম ও অফুরন্তের লোকজন আবারো হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পরলে উভয়পক্ষ তাদের লোকজন নিয়ে আজমিরীগঞ্জ লালমিয়া বাজারে লাটিসুটা ও ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে টুকটাক আহত হয় বাজারে থাকা সাধারণ লোকজন।

কলেজের বিষয় সম্পর্কে জানতে আজমিরীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ জানান,  কলেজের নতুন ভবনের ৪র্থ তলায় শেখ রাসেল'র জন্মদিবসের আলোচনা সভা চলাকালীন হঠাৎ কলেজের নিচে গন্ডগোলের আওয়াজ শুনতে পাই। পরে নিচে নেমে পরিস্থিতি শান্ত দেখতে পাই। তবে কার কার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা সনাক্ত করতে পারিনি।

এব্যাপারে আজমিরীগঞ্জ থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ হবিগঞ্জ সভায় থাকায় তদন্ত ওসিকে কয়েকবার কল করলেও ফোন রিসিভ না করাতে কোন বক্তব্য পাওয়া যায় নি।

এম সি