লাখাইয়ে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ AM

লাখাইয়ে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১২:৩১:১২ PM

লাখাইয়ে সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

ছবি : নিজস্ব


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে লাখাই উপজেলার মোড়াকুরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ।

শুক্রবার (২০ অক্টোবর)  মোড়াকুরি বড় আখড়া পাঙ্গনে  প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত নারী পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা হয়  বেশ কয়েকজন নারী পুরুষের সঙ্গে। তারা জানান, পূজা এলে সামর্থের মধ্যে শুধুমাত্র পরিবারের ছোট ছেলেমেয়েদের জন্য নতুন কাপড় কিনে দেই। কিন্তু আমাদের কেনা হয় না অভাব অনটনের জন্য। আজ এখানে এসে আমরাও নতুন কাপড় পেলাম।

শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোড়াকরি ইউনিয়ন শাখার এর উদ্যোগে বস্ত্র দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শতাধিক গরীব দুঃখী মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি দান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মোড়াকরি ইউনিয়ন শাখার সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বনিক, সহ-সভাপতি সুষেন দাস, সাবেক সভাপতি রবীন্দ্র রুদ্র পাল এবং সমীর বনিক, লক্ষণ বনিক, সজল রায় সহ অসংখ্য গুণগ্রাহী।

ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদান বনিক বলেন, পূজাতে আমরা যার যার সাধ্যমতো নতুন কাপড়ে পড়ে পূজার আনন্দ উদযাপন করি। কিন্তু আমাদের চারপাশে অনেক সুবিধা বঞ্চিত মানুষজন আছেন,  আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কয়েকজন মানুষদের খুঁজে বের করে নতুন কাপড় দেওয়ার ক্ষুদ্র চেষ্টা করেছি। 

এম সি