সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চু রি: ঘটনাস্থল পরিদর্শনে শামিমা বেগম
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ PM

সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চু রি: ঘটনাস্থল পরিদর্শনে শামিমা বেগম

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১০:৪৯:৪৮ PM

সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চু রি: ঘটনাস্থল পরিদর্শনে শামিমা বেগম

ছবি: নিজস্ব


হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম।

রবিবার (৩১ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় তিনি সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শন করে এসে হামলার শিকার দৈনিক কালবেলা'র প্রতিনিধি মোজাহিদ মুশি ও দৈনিক বাংলা টাইমস এর জেলা প্রতিনিধি ত্রিপুরারি দেবনাথ এর বক্তব্য নেন।

এসময় হবিগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সহকারী বন সংরক্ষক জামিল হোসেন সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন অধিশাখা) শামিমা বেগম উপস্থিত সাংবাদিকদের জানান, সেগুন গাছ চুরি ও সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
ষ/ড়/যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: কাইয়ুম চৌধুরী
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস
খেলার মাঠে মেলা বন্ধ ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবি
২২ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
ন্যাম ভবনে সাতক্ষীরার এমপির দ্বিতীয় স্ত্রীর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার
পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান সিউক চেয়ারম্যান
গোয়াইনঘাটে মর্টার শেল এলো কীভাবে?
সিকৃবি ভিসির প/দত্যাগ দাবিতে প্রশাসন ভবনে তালা, বি/ক্ষো/ভ
অপ্রতীমকে হ/ত্যার পরদিন তাঁর মাকে সান্ত্বনা দেয় খু/নিরা