আজমিরীগঞ্জে টাকা ছাড়া সেবা মিলে না নির্বাচন অফিসে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ AM

সেবাগ্রহিতাদের অভিযোগ

আজমিরীগঞ্জে টাকা ছাড়া সেবা মিলে না নির্বাচন অফিসে

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৩:৫৫:০১ AM

আজমিরীগঞ্জে টাকা ছাড়া সেবা মিলে না নির্বাচন অফিসে

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস


টাকা ছাড়া সেবা মিলে না আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে। ফলে ভোটার আইডি কার্ড তৈরি ও সংশোধনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

সরজমিনে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, নতুন ভোটার সংগ্রহ কার্যক্রম চলছে। নির্বাচন অফিসে তরুণ-তরুণীদের উপচেপড়া ভীড়। তাদের কাছে থাকা আবেদন পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে সার্ভার কক্ষে চোখের স্কিনিং ও ফিংগ্যারপ্রিন্ট রাখা হচ্ছে। এ সময় আবেদনকারীদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সেবাগ্রহিতা কাকাইলছেও ইউনিয়নের রনি মিয়া জানান, ফিংগারপ্রিন্ট শেষে আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে তারা। 

শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের সোহান মিয়া বলেন, ভোটার হওয়ার জন্য আসছি আমার কাছ থেকে কাজ শেষে কর্মকর্তা ২৩০ টাকা নিছে। পশ্চিমভাগের এক নারী জানান, ভোটার কার্ডের জন্য আমার কাছ থেকে ২৩০ টাকা নিয়েছে। 

সেবাগ্রহীতাদের সকলরই অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও সেবা মিলছে না। সার্ভার সমস্যার অজুহাত দেখাচ্ছেন সংশ্লিস্টরা।

এসব অভিযোগ প্রসঙ্গে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম জানান, আমার এখানে নতুন ভোটারদের কাছ থেকে কোন টাকা নেয়া হয় না। সংশোধন করতে চাইলে ২৩০ টাকা নেয়া হয়৷ 

এব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডিডি