মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের ম র দে হ উ দ্ধা র
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ PM

মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের ম র দে হ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০১:৫৭:০২ PM

মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের ম র দে হ উ দ্ধা র

সংগৃহীত ছবি


রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭তলায় গিয়ে লাশ উদ্ধার করে।তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা