নবীগঞ্জ শহরের যা*নজট নির*সন কি আদৌ হবে?
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৬ PM

১৭৩ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্প নিয়ে অনি*শ্চয়তা

নবীগঞ্জ শহরের যা*নজট নির*সন কি আদৌ হবে?

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ১১:১৭:৪৭ PM

নবীগঞ্জ শহরের যা*নজট নির*সন কি আদৌ হবে?

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান আদৌ হবে কি না-এমন প্রশ্ন এখন সচেতন নাগরিকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নবীগঞ্জ পৌরসভার সীমান্ত তিমিরপুর থেকে ছালামতপুর পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সংযোগ সড়কের কাজ এখনো শুরু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী।

নিত্যদিনের এই যানজটের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সময়মতো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত প্রকল্পটির বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ মে নবীগঞ্জ পৌরসভার সীমান্ত তিমিরপুর থেকে ছালামতপুর সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের পুনর্গঠিত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয় ১৭৩ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকা। প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের এই সংযোগ সড়ক প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৭ সাল পর্যন্ত।

উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ২০২৪ সালের ১২ মে প্রণীত প্রাক্কলনটি ডিপিপি অনুমোদনের জন্য ঢাকার আগারগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠায়। তবে কিছুদিন পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার পতনের কারণে প্রকল্পটি স্থবির হয়ে পড়ে।

প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিদিন নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হাজারো মানুষ বিভিন্ন প্রয়োজনে নবীগঞ্জ শহরে যাতায়াত করেন।

দিনের শুরু থেকে বেলা ১১টার পর এবং বিকেল ৫টা পর্যন্ত নবীগঞ্জ হাসপাতাল সড়ক থেকে শেরপুর সড়কের ফুলকলি মোড় পর্যন্ত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এই যানজটের মূল কারণ নবীগঞ্জ শহরের জুয়েল ম্যানসনের সম্মুখ থেকে শেরপুর সড়কগামী মোড়টি অত্যন্ত সরু হওয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে ওই সরু রাস্তায় অবৈধভাবে অটোরিকশা স্ট্যান্ড গড়ে ওঠা, যা যানজটকে আরও ভয়াবহ করে তুলছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিনই ওই এলাকায় একই ধরনের যানজটের চিত্র। অনেক সময় সাধারণ মানুষ বাধ্য হয়ে রিকশা থেকে নেমে পায়ে হেঁটে পথ পার হন। কোনো কোনো সময় যানজটের তীব্রতায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়াও দুঃসাধ্য হয়ে পড়ে।

যানজটের কারণ অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা-সিলেটগামী বাইপাস মহাসড়কের কিছু বাস ও ট্রাক শর্টকাট পথে চলাচলের সুবিধা নিতে নবীগঞ্জ শহরের ভেতর দিয়ে চলাচল করায় যানজট আরও তীব্র আকার ধারণ করছে।

বিগত সরকারের আমলে তৎকালীন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল আহমদ সরেজমিন পরিদর্শন করে বাইপাস সংযোগ সড়কটির মাপঝোক সম্পন্ন করেন এবং বাস্তবায়নের লক্ষ্যে প্রাক্কলন প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠান। এ উদ্যোগে নবীগঞ্জবাসীর মধ্যে আশার সঞ্চার হলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে প্রকল্পটি আজও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে যানজট নামক ভোগান্তির বেড়াজালে পড়ে প্রতিদিনই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নবীগঞ্জবাসী।

নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী অনিন্দিতা বলেন, ‘শহরের তীব্র যানজটের কারণে প্রায়ই সময়মতো কলেজে পৌঁছাতে পারি না। দ্রুত এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন।’

কলেজ অধ্যক্ষ নজির আহমদ ও শিক্ষক নিরুপম দেব বলেন, ‘দীর্ঘদিন ধরে নবীগঞ্জবাসী যানজটের ভোগান্তিতে রয়েছে। বাইপাস সংযোগ সড়কটি দ্রুত বাস্তবায়ন হলে শহরে স্বস্তি ফিরে আসবে।’

এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘প্রস্তাবিত প্রকল্পটির প্রাক্কলন পুনরায় যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুমোদন মিলবে বলে আমরা আশাবাদী।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে