মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ PM

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০২:৫১:৫১ PM

মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা প্রশাসন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সকাল ৭টায় মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক যুদ্ধস্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি, বীরত্বগাথা ও আত্মত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের দেশাত্মবোধক পরিবেশনা, শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।

দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মাধবপুরে আনন্দঘন ও গৌরবময় পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ