আজমিরীগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ PM

আজমিরীগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৩:৫২:০৩ PM

আজমিরীগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত

ছবি:নিজস্ব


আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় আজমিরীগঞ্জ পৌর শহীদ মিনার প্রঙ্গনে অবস্তিত সৃতি শৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ  উপজেলার নির্বাহী অফিসার  (ইউএনও) এস এম রেজাউল করিম,  আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি )আকবর হোসেন ,ও উপজেলার কর্মকর্তা সহ আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক,  সদস্য  মোঃ আশিকুর রহমান, সাইদুর হাসান বাহার প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন।দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০