বিজয় দিবসে শহীদ মিনারে ফুল না দেওয়ার অভিযোগ শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM

মাধবপুর উপজেলা

বিজয় দিবসে শহীদ মিনারে ফুল না দেওয়ার অভিযোগ শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৮:৫৬:৩৩ PM

বিজয় দিবসে শহীদ মিনারে  ফুল না দেওয়ার অভিযোগ শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে

ছবি:সংগৃহীত


মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা থাকলেও মাধবপুর উপজেলার  শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় দিবসগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি। চলতি বছরের বিজয় দিবসেও বিদ্যালয়ে কেবল জাতীয় পতাকা উত্তোলন করে কয়েকটি ছবি তুলে কর্মসূচি শেষ করা হয়। এদিন বিদ্যালয়ে কোনো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা মুক্তিযুদ্ধভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা জানান, জাতীয় দিবসের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার সুযোগ থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষের এমন দায়সারা ভূমিকা হতাশাজনক।

এ বিষয়ে প্রধান শিক্ষক আলাউদ্দিন খান দাবি করেছেন বিজয় দিবসে বিদ্যালয়ের শিশুরা কবিতা আবৃত্তি, চিত্রান্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছে।তবে শহীদ মিনারে পুস্পস্তবক দেন নি কেন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি তিনি।

এলাকাবাসীর দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান জানান, 'এমন হওয়ার তো কথা না।তারপরও এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবো।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ