মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ PM

মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০২:৫৪:৩৯ PM

মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে “চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ” নামে একটি সামাজিক সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত চৌমুহনী স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে তরুণ সাংবাদিক হামিদুর রহমানকে সভাপতি এবং আব্বাস উদ্দিন শাহ শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি রায়হান আশরাফ শাহ সজীব, সহ-সভাপতি ইকবাল শাহ রাব্বি, মীর শরীফুল ইসলাম, তানভীর শাহ, সাইফুল আমিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মিয়া, ইকরামুল হাসান অন্তর, সাংগঠনিক সম্পাদক মোস্তাক রহমান নাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, দপ্তর সম্পাদক নিশাদ ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জাকির হোসেন শামীম, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনাঈদ মিয়া, ক্রীড়া সম্পাদক মাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহি, সদস্য তুয়াষিন, তন্ময়, আল শাহরিয়ার আকাশ ও রবিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম মীর বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহীনুজ্জামান মাস্টার, পারভেজ আহমেদ, কৃষকদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অনৈতিক ও খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এই সংঘ সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”