মাধবপুরের মাদ্রাসা ছাত্রী ধ*র্ষণ মাম*লার প্রধান আ*সামি রূপগঞ্জ থেকে গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ PM

মাধবপুরের মাদ্রাসা ছাত্রী ধ*র্ষণ মাম*লার প্রধান আ*সামি রূপগঞ্জ থেকে গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৮:৩৮:৪৩ PM

মাধবপুরের মাদ্রাসা ছাত্রী ধ*র্ষণ  মাম*লার প্রধান আ*সামি রূপগঞ্জ থেকে গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৫) ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি বাইজিদ মিয়া (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বেজুড়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করতো। দীর্ঘদিন ধরে আসামি মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারকে জানালে আসামির স্বজনদের অবগত করা হয়, এতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৭ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভুক্তভোগী ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে, অন্য দুই সহযোগীর সহায়তায় আসামি ঘরে প্রবেশ করে। এবং ভুক্তভোগী ছাত্রী ঘরে ফিরে এলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এসময় তার চিৎকারে তার বাবা-মা ঘটনাস্থলে এসে আসামিকে দেখতে পান। পরে সে ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০