মাধবপুরে ১ হাজার পিস ইয়া*বাসহ মা*দক কারবারি আট*ক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২২ PM

মাধবপুরে ১ হাজার পিস ইয়া*বাসহ মা*দক কারবারি আট*ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৫ ১১:৩৪:১১ PM

মাধবপুরে ১ হাজার পিস ইয়া*বাসহ মা*দক কারবারি আট*ক

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি  দল অভিযান চালিয়ে মনতলা এলাকার বহরা ইউনিয়নের দুর্লভপুর সোনাই নদীর ব্রিজের ওপর থেকে খুরশিদ আলম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়।

আটক খুরশিদ আলম মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মন্নু মিয়া। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ