মাধবপুরে ৩৭ কেজি গাঁ জা সহ র‍্যাবের হাতে আ ট ক ৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ PM

মাধবপুরে ৩৭ কেজি গাঁ জা সহ র‍্যাবের হাতে আ ট ক ৩

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০৭:১২:২৩ PM

মাধবপুরে ৩৭ কেজি গাঁ জা সহ র‍্যাবের হাতে আ ট ক ৩

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ভর্তি একটি মিনি পিকআপসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে কাউছার আলী (২২) এবং একই গ্রামের লিয়াকত আলীর ছেলে হোসেন মিয়া (৩০)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলো এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিনি পিকআপ তল্লাশি করে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।পরে আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”