কৃষি জমি রক্ষায় নবীগঞ্জে অ ভি যা ন, অ বৈ ধ মাটি কাটায় জরিমানা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ PM

কৃষি জমি রক্ষায় নবীগঞ্জে অ ভি যা ন, অ বৈ ধ মাটি কাটায় জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৫:৪৮:০৫ PM

কৃষি জমি রক্ষায় নবীগঞ্জে অ ভি যা ন, অ বৈ ধ মাটি কাটায় জরিমানা

সংগৃহীত ছবি


 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোনো প্রকার অনুমতি ছাড়া উর্বর কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, উর্বর ধানী কৃষি জমি এক্সেভেটর দিয়ে কেটে মাটি অপসারণ করা হচ্ছে। সকাল আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকির এর ছেলে জামাল শাহ কে দোষী সাব্যস্ত করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মাটি বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত মাটি নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে, যা উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০