মাধবপুরে ৩১ লাখ টাকার ভার*তীয় জিরা জ*ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM

মাধবপুরে ৩১ লাখ টাকার ভার*তীয় জিরা জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৭:৫২:১৪ PM

মাধবপুরে ৩১ লাখ টাকার ভার*তীয় জিরা জ*ব্দ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মাধবপুর ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। রাত ৩টার দিকে একটি বালি বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটির কোনো চালক বা মালিককে পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিরার বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ