৬ দশমিক ১ মাত্রার ভূ মি ক ম্পে কাঁপল তাইওয়ান দ্বীপ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ AM

৬ দশমিক ১ মাত্রার ভূ মি ক ম্পে কাঁপল তাইওয়ান দ্বীপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৬:৪৪:৫২ PM

৬ দশমিক ১ মাত্রার ভূ মি ক ম্পে কাঁপল তাইওয়ান দ্বীপ

প্রতীকী ছবি


তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত আনে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে ভূমিকম্পে। প্রশাসনের তথ্যমতে, কম্পনের গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তাইওয়ানের কোথাও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি জানায়, ভূমিকম্পের মাত্রা দ্বীপজুড়ে তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় স্তরে পৌঁছায়নি। দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ।এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে দেশটিতে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী