হবিগঞ্জ-৪ আসনে ফয়সলই বিএনপির প্রার্থী নেতাকর্মীরা উচ্ছসিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৬ AM

হবিগঞ্জ-৪ আসনে ফয়সলই বিএনপির প্রার্থী নেতাকর্মীরা উচ্ছসিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ১১:৩৬:১৯ PM

হবিগঞ্জ-৪ আসনে ফয়সলই বিএনপির প্রার্থী  নেতাকর্মীরা উচ্ছসিত

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির চ‚ড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৈয়দ মো. ফয়সল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার দুপুরে ঢাকায় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন। 

মনোনয়নপত্র পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক, চা শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ¡াস দেখা যায়। অনেকেই এই মনোনয়নকে স্থানীয় জনআকাক্সক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। 

বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। তেলিয়াপাড়া চা-বাগানের শ্রমিক নেতা ও ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা-বাগানের শ্রমিক ও তাদের পরিবার সৈয়দ মো. ফয়সলের চ‚ড়ান্ত মনোনয়নে সন্তুষ্ট। সৈয়দ মো. ফয়সল সবসময় চা-বাগানের মানুষের পাশে থেকেছেন। তার সঙ্গে আমাদের বিশ্বাস ও নিরাপত্তার সম্পর্ক রয়েছে। এ কারণে শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। 

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে সৈয়দ মো. ফয়সলকে চ‚ড়ান্ত মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটের মানুষ আনন্দিত। এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে। 

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি জানান, সৈয়দ মো. ফয়সল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বলেন, বিএনপির এই চ‚ড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে। 

চ‚ড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মো. ফয়সল বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য। 

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার ভোট ও দোয়া কামনা করেন। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে