যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক বিপর্যয়, নি হ ত ৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩২ AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক বিপর্যয়, নি হ ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৪:৪৬:৫৪ PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক বিপর্যয়, নি হ ত ৩

সংগৃহিত


ক্রিসমাস উপলক্ষ্যে ছুটির দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বন্যা, ভূমিধস ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিসি ও এবিসি নিউজ জানিয়েছে, একাধিক ‘অ্যাটমোসফেরিক রিভার’-এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও সান ফ্রান্সিসকো বে এলাকায় টানা ভারী বৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় ১১ ইঞ্চি (প্রায় ২৭ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড় ও বন্যার আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ একাধিক কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ সময় উদ্ধারকর্মীরা পানিবন্দি মানুষকে উদ্ধার এবং ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কারে কাজ করছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সান ডিয়েগোতে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের নিচে চাপা পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়ার রেডিং শহরে বন্যার পানিতে একটি গাড়ির ভেতরে আটকা পড়ে ৭৪ বছর বয়সী আরেক ব্যক্তি মারা যান। মেন্ডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান ৭০ বছর বয়সি এক নারী। পরে তার মৃত্যু নিশ্চিত করে শেরিফের দফতর।

সান ফ্রান্সিসকো ক্রনিকলের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত ক্যালিফোর্নিয়া জুড়ে এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। একই সঙ্গে সান ফ্রান্সিসকো বে এলাকায় ঘণ্টায় ১০০ মাইল (১৬১ কিলোমিটার) গতির বেশি বাতাস বয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলেছে, একাধিক এলাকায় হঠাৎ বন্যা দেখা দিতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, অনেক ছোট নদী ও খাল উপচে পড়তে পারে যা বড় নদীগুলোকেও প্রভাবিত করতে পারে।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী