আজমিরীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভি*যানে ১৪৫ লিটার চোলাই ম*দ সহ মাদক ব্যবসায়ী গ্রে*প্তার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ PM

আজমিরীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভি*যানে ১৪৫ লিটার চোলাই ম*দ সহ মাদক ব্যবসায়ী গ্রে*প্তার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৮:৫৫:১৬ PM

আজমিরীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভি*যানে ১৪৫ লিটার চোলাই ম*দ সহ মাদক ব্যবসায়ী  গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জ জেলার  আজমিরীগঞ্জ উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়  প্রায় ১৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং কাকাইলছে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহানগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রোমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চোলাই মদের বড় একটি মজুতসহ মাদক ব্যবসায়ী সুনীল রবিদাশ (৪৬) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুনীল রবিদাশ ওই এলাকার মঙ্গল রবিদাশের পুত্র। অভিযানের সময় আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।অভিযান শেষে জব্দকৃত চোলাই মদসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রাতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ