গোয়াইনঘাট ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মিজান ও সম্পাদক মাহফুজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ AM

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মিজান ও সম্পাদক মাহফুজ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৯:৫২:৪৮ PM

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মিজান ও সম্পাদক মাহফুজ

ছবি:সংগৃহীত


আবেগ, উচ্ছ্বাস, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতার দায়িত্ব গ্রহণে হাসি-কান্নায় উৎসবমুখর পরিবেশে সীমান্তিক জনপদ উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯৮৮ সাল থেকে যাত্রা করা সংগঠনটি অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতার নিরিখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দুর্যোগ-দুর্দিনে, দূর্বিপাকে মহামারীতে, শিক্ষা, চিকিৎসা, বন্যায় ত্রাণ বিতরণ, সমাজের অসহায় হতদরিদ্রের সহযোগিতাসহ একাধিক জনকল্যাণমুখী কাজে সংগঠনের অনস্বীকার্য অবদান বহমান রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুমে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় ও সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ওসমান গনি বলেন, পরিবার সমাজ ও দেশের জন্য চরিত্রবান এবং দায়িত্ববান মানুষ তৈরির সংগঠনে পরিণত হোক গোয়াইনঘাট ছাত্র পরিষদ। প্রধান বক্তার বক্তব্যে উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ আলী বলেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদ গোয়াইনঘাটে যোগ্য নেতৃত্ব তৈরীর মুখপাত্রের সংগঠন হোক।

‎অনুষ্টানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি সকল নেতৃবৃন্দ, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়। ‎পাশাপাশি বিগত বছরের সকল কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারি প্রর্দশন করে সংগঠনের আয়-ব্যায় হিসাব পেশ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কামরুল আহমদ শেরগুল, গোয়াইঘাটের এলজিডি কনট্রাকটর লোকমান আহমদ,‎ সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ‎সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিলাল আহমদ,

‎কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান উদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান দৌলত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক খয়রুল আমিনসহ সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বেলা ২ টায় ছাত্র পরিষদের সাবেক দায়িত্বশীল এবং দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন বাবুল আনুষ্ঠানিক ভাবে ২০২৫-২৭ সেশনের জন্য মিজানুর রহমান দৌলতকে সভাপতি ও আব্দুল্লাহ্ মাফুজকে সাধারণ সম্পাদক,  করে আংশিক কমিটি ঘোষণা করেন এবং ৩০ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। আংশিক কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাছান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ মাহফুজ এর সঞ্চালনায় ও নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে নবনির্বাচিত দায়িত্বশীলদের দায়িত্ব বুঝিয়ে দেন সাবেক সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ মুছলেহ উদ্দিন মুনাঈম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান